৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ইয়াবা ব্যবসায়ীরা আত্বসমর্পণ করলে সুযোগ দেওয়া হবে অন্যথায় কারো রক্ষা নেই

টেকনাফ মডেল থানার নবাগত ওসি মাইন উদ্দিন খান ইয়াবা ও যাবতীয় মাদক ব্যবসা দমনে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করে সহায়তা চেয়েছেন।
৮মার্চ বিকাল সাড়ে ৪টায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টেকনাফে কর্মরত সংবাদকর্মী আবুল কালাম আজাদ,গিয়াস উদ্দিন,নুরুল হক,আব্দুল্লাহ মনির,নুরুল করিম রাসেল,হুমায়ুন রশিদ, কাইছার পারভেজ চৌধুরী,আব্দুস সালাম,জসিম উদ্দিন টিপু,সাইফুল ইসলাম সাইফী,আব্দুর রহমান,আবুল আলী,আমান উল্লাহ আমান,নুর হাকিম,নুর তাজুল মোস্তফা শাহীন শাহ,জিয়াবুল হক,গিয়াস উদ্দিন ভূলু,ছৈয়দুল আমিন প্রিম,জাফর আলম গুরা,মোঃ শাহীন,নুরুল হোছাইন,মৌঃ জোবাইর,জসিম মাহমুদ,মোঃ রফিক,এম আমান উল্লাহ,মাহফুজুর রহমান,মোঃ সেলিমসহ কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উম্মুক্ত মতবিনিময়কালে তিনি বলেন টেকনাফ সীমান্তে ইয়াবাসহ যাবতীয় মাদক বাণিজ্যরোধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রশাসন ও কর্মরত সংবাদকর্মীরা মিলে এসব অপরাধের বিরুদ্ধে আপোষ না করেই প্রতিরোধে কাজ করতে হবে। এই ক্ষেত্রে কর্মরত সংবাদকর্মী,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহায়তায় কোন ইয়াবা ব্যবসায়ী অনুতপ্ত হয়ে আতœসমর্পণ করলে সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসব আতœসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের বিশেষ ক্ষমায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হবে। এতে মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে না ফিরলেই পরবর্তীতে কঠোর হস্তে তাদের দমন করা হবে। কাউকে একবিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবেনা বলে সর্তক করে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।