৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ইয়াবা বিক্রির অভিযোগে এসআই ক্লোজড, আটক ১

খাগড়াছড়িতে ইয়াবা বিক্রির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. সাইদুর নামে এক এসআইকে ক্লোজড করা হয়েছে। একই ঘটনায় অর্জুন বসাক (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ির মুসলিম পাড়া এলাকার চেঙ্গি নদীর পাড়ে ইয়াবাসহ অর্জুনকে আটক করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, স্থানীয়রা অর্জুনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সদর থানার এসআই মো. সাইদুরের কাছ থেকে ইয়াবা কিনেছেন বলে জানায়। তাই প্রাথমিকভাবে এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, এসআই সাইদুরের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তদন্ত করা হবে। এরপর দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা কিংবা বিভাগীয় মামলা দায়ের করা হবে। এছাড়া আটক অর্জুনের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।