৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ইয়াবা পাচার : কক্সবাজারে ডিবি পুলিশের হাতে আটক ৬ কারবারি

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে  অভিনব কায়দায় কার গাড়িতে পাচারকালে ১৯ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টার দিকে  কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ডিবি পুলিশ এ অভিযান পরিচালিত করেন।
আটককৃত হলেন, টেকনাফ উপজেলার মৌলভীপাড়া গ্রামের লোকমান হাকিমের ছেলে রফিক (২৪), নাজিরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে সৈয়দ নুর (২৬), উত্তর নাজিরপাড়া গ্রামের আব্দু শুকুরের ছেলে সৈয়দ উল্লাহ (২৮) মৌলভীপাড়া গ্রামের আলী আহমদ এর ছেলে সিদ্দিক (৪০), চকরিয়া উপজেলার পূর্বনিজপাড়ার মৃত শাহ আলমের ছেলে ওসমান (৩০), টেকনাফের নোয়াখালীপাড়ার ছৈয়দুর রহমানের ছেলে ইব্রাহিম (২০)।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’)র পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল আলম জানান, গোপন সংবাদে টেকনাফ থেকে আসা ঢাকা মেট্রো ক-১১-৩১৮৯ নাম্বারের মিনি কার তল্লাশি করা হয়। এসময় ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা ইয়াবা পাচারের কথা অস্বীকার করে। গাড়িটি কলাতলী সংলগ্ন স্থানীয় ওয়ার্কসপে নিয়ে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির এক পর্যায়ে গাড়ির নীচে বিশেষ কায়দায় সংযোজন করা বক্সে লুকানো কস্টেপ দ্বারা মুড়ানো ইয়াবার অস্থিত্ব পাওয়া যায়। যেখান থেকে উদ্ধার করা হয় ১৯ হাজার ইয়াবা।
তিনি আরও জানান, এরপর আটকদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা রিসিভ করার জন্য অপেক্ষায় থাকা চক্রের অন্য দুই মাদক ব্যবসায়ী ওসমান ও ইব্রাহিম (২০) কে কক্সবাজার জেলা কারাগার গেইট থেকে আটক করা হয়।
এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে। যাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।