১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ইয়াবা ও গাঁজা সহ ১ মহিলা কে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এস আই সাইদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ৬ ই এপ্রিল রাত সোয়া ১২টার সময় টেকনাফ পৌরসভার কুলালপাড়া সাকিনে অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা ও ৩ হাজার পিচ ইয়াবা সহ ১ জন মহিলাকে আটক করে।
উদ্ধারকৃত গাঁজার মূল্য ৯৬ হাজার টাকা ও ইয়াবার মূল্য ৯ লক্ষ টাকা।
আটক কৃত মহিলা টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়ার নুরুল কবিরের স্ত্রী নজিমা খাতুন (২৩)। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যাবসার সাথে জড়িত।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত আসামী বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করত আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে টেকনাফ থানার পুলিশ জিরো টলারেন্স। প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।