২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ইয়াবাসহ আটক পুলিশের এসআই কারাগারে

নড়াইলে ১১০ পিস ইয়াবাসহ সদর থানায় কর্মরত সাবেক উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শনিবার দুপারে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নড়াইল-কালনা সড়কের নাকশী এলাকা থেকে এসআই মানিককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসপি আরও বলেন, সম্প্রতি এসআই মানিককে কুষ্টিয়া থেকে রেলওয়ে পুলিশে বদলি করা হলেও সেখানে তিনি যোগদান করেননি। এর আগে নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সূত্রঃ আমাদের সময়

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।