১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ইসি গঠনে বিএনপির প্রস্তাব সহায়ক হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আর নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকাই মূখ্য। একটি শক্তিশালী ইসি ও সার্চ কমিটি গঠনের ব্যাপারে বিএনপি যে সমস্ত প্রস্তাব পেশ করেছে সেগুলো সহায়ক হবে।

রোববার বঙ্গভবনে ইসি ও সার্চ কমিটি গঠন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিএনপির সঙ্গে আলোচনা হয়। আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপিকে রাষ্ট্রপতি বলেন, আপনাদের মতামত পরবর্তী নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। যে কোন বিষয়ে আলোচনা ও মতবিনিময় সমাধানের বহুমুখী পথের সন্ধান দেয়।

এ সময় রাষ্ট্রপতিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনে আলোচনার জন্য তার দলকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিএনপির পক্ষ থেকে দলটির চেয়ারপারসন নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে লিখিত প্রস্তাব তুলে ধরেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণে তাদের প্রস্তাব তুলে ধরেন।

প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বিএনপি রাষ্ট্রপতির উদ্যোগের সফলতা কামনা করে ও তাদের সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান।

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদুল ইসলাম খান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।