১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ইসলামের বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গর্জে উঠতে হবে

Kelafot Mojlisখেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি  হাফেজ মাওঃ নুরুল আলম আল-মামুন বলেছেন, “রোজার মূল শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া অর্জন করার প্রশিক্ষণ গ্রহণ করা। মূলতঃ কুরআনের বিধান ও রাসুল (সাঃ) এর সুন্নাহ্’র পরিপূর্ণ অনুসরনের মাধ্যমে ব্যক্তি, পরিবারিক ও সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমানে ইসলামের বিরুদ্ধে সর্বগ্রাসী আক্রমণ চলছে। আল্লাহ, রাসুল (সাঃ), পর্দা-হিজাব ও ইসলামকে নিয়ে আত্মস্বীকৃত নাস্তিক মুরতাদরা জঘন্যভাবে কটুক্তি করে যাচ্ছে। এর বিরুদ্ধে ইমানদারদের ঐক্যবদ্ধ গর্জে উঠবে হবে”। খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলার বিশিষ্ট ওলামা মাশায়েখদের সম্মানে শহরের অভিজাত হোটেল মিশুকে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সেক্রেটারী অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু’র পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামীক ষ্ট্যাডিজ বিভাগের অধ্যাপক হুমায়ূন কবির খালবী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নূরুল আলম, সিনিয়র সদস্য এড. সিরাজুল মোস্তফা, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাম্মদ ইউনুছ, বিশিষ্ট দানবীর জনাব সায়েম হোসেন চৌধুরী। খেলাফত মজলিস নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ আবু মুছা, মাওঃ ছিদ্দিক আহমদ, বায়তুলমাল সম্পাদক মীর সিরাজুল মোস্তফা, প্রচার সম্পাদক শহীদুল্লাহ নাঈম, মক্কা প্রবাসী শাখার সহ-সম্পাদক আলহাজ্ব মাওলানা জুনায়েদ মাহমুদ শাহেদ, মাওলানা নুরুল আবছার কাওছার, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।