১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ইসলামাবাদে অগ্নিকান্ড : ৪ বসতবাড়ী ভস্মীভূত

download

কক্সবাজার সদরের ইসলামাবাদে অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ী ভস্মীভূত হয়েছে। ৩১ মে ভোর রাত ২ টায় বর্ণিত ইউনিয়নের পাঁহাশিয়া খালী গ্রামে উক্ত অগ্নিকান্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর রাত ২টার সময় অত্র এলাকার সাবেক ইউ.পি মেম্বার বজল আহমদের বাড়ীর বৈদ্যুতিক মিটার বোর্ড থেকে শট-সার্কিট করে আগুনের সূত্রপাত হয় ও আগুন সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে। অল্পক্ষনের মধ্যেই পার্শ্ববর্তী আরো কয়েকটি বাড়ীতে দ্রুত আগুন লেগে যায়। ফলে অল্পক্ষনের মধ্যে রশিদ আহমদ ও নাসির উদ্দিনের বাড়ীসহ ৪টি বাড়ী আগুনে পুড়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের খবরে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশে নিচে অসহায় অবস্থায় দিনাতিপাত করিতেছে। উল্লেখ্য বৃহত্তর ঈদগাঁওতে প্রতিবছর আগুনে পুড়ে জানমালের ব্যাপক ক্ষতি হলেও অদ্যবধি এখানে কোন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।