২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

ইসলামপুর ছাত্র পরিষদ-আইএসসি’র ৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীস্থ ইসলামপুরের সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইসলামপুর ছাত্র পরিষদ-আইএসসি’র এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সকল সদস্যের ভোটের মাধ্যমে ২০১৭ সালের জন্য ৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
সংগঠন সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা মেহেদাদ হোসেন মুরাদ, এমরান ফারুক অনিক, শাহেদুল ইসলাম শাহেদ ও আজিজুল হক টিটু।
সভায় সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং সংগঠনকে আরো গতিশীল করার জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবদুর মান্নান রানা’র সরকারি চাকুরি হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং তাঁকে প্রশিক্ষণের জন্য বিদায়ী শুভেচ্ছা প্রদান করা হয়।
পরে সকল সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। সকল সদস্যের সম্পূর্ণ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত আরিফুল ইসলাম রিয়াজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, ধর্ম-ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং প্রচার সম্পাদক গরিব উল্লাহ ফাহিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।