২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ইসলামপুর খালের অবৈধ দখল পরিদর্শনে সদর ইউএনও : স্থাপনা বন্ধের নির্দেশ

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর লবণ শিল্প এলাকায় অবৈধভাবে খাল দখলের ঘটনা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলামের সাথে ছিলেন সরকারী সার্ভেয়ার, ঈদগাঁও পুলিশের এসআই আমজাদ আলী, ঈদগাঁও ভূমি অফিস তহশীলদারসহ টীমের অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, সাবেক চেয়ারম্যান আবদুল কাদের মাষ্টার, সাবেক চেয়ারম্যান মনজুর আলম, লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলমসহ সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধভাবে খাল দখলের অভিযোগস্থলে চলমান নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন এবং আগামী শনিবার সঠিক পরিমাপের ভিত্তিতে অভিযোগটির মিমাংসা ও উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে উপস্থিত মিল মালিক ও ব্যবসায়ীদের আশ^স্থ করেন। চেয়ারম্যান আবুল কালাম উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, মেসার্স আল সৌদিয়া ক্রাশিং ইন্ডাষ্ট্রিজ এর স্বত্ত্বাধিকারী মৃত খলিলুর রহমানের ছেলে ফরিদুল আলম দীর্ঘদিন ধরে ইসলামপুর লবণ শিল্প এলাকার অর্ধ শতাধিক ইন্ডাষ্ট্রির কাঁচামাল সরবরাহের একমাত্র জলজ পথ খালে ময়লা-আবর্জনার স্তুপ করে, পরে কৌশলে অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘ ১০/১২ বছর যাবত। অপরাপর মালিকগণ বারবার অনুরোধ করলেও প্রভাবশালী হওয়ায় কর্ণপাত না করে স্থাপনা তৈরি অব্যাহত রাখে। যার কারণে উক্ত খালটি প্রায় মৃত বলে উল্লেখ করেন মিল মালিকরা।
তাদের দাবী, এ খালটি অবৈধ দখলে চলে যাওয়ার ফলে অর্ধ লাখ মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন ইসলামপুরের অর্ধশতাধিক লবণ ইন্ডাষ্ট্রি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিরুপায় মালিকগণ এর প্রতিকার চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরেই সদর ইউএনও নিজেই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।