২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ইসলামপুরে বার্মাইয়া শাহাব মিয়ার হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের ইসলামপুরে সামান্য পানি চলাচল নিয়ে স্বামী-স্ত্রী দুইজনকে কোপিয়েছে বার্মাইয়া শাহাব মিয়া ও তার স্ত্রী মনজিয়া বেগম। ওই বার্মাইয়া শাহাব মিয়া একই এলাকার নুরু সালামের ছেলে। আহত স্বামী-স্ত্রী একই ইউনিয়নের নাপিতখালী ভিলিজার পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে মো. রুবেল এবং তার স্ত্রী হুমাইয়রা আক্তার।

গত ১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে আহতের বাড়ির পাশের্^ এঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহতের অবস্থা গুরুতর দেখে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তারা দুইজনেই সদর হাসপাতারে চিকিৎসাধীণ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দীন জানান, প্রকৃতপক্ষেই ওই হামলাকারী বার্মাইয়া শাহাব মিয়া নামে পরিচিত। সে বাংলাদেশী নই, বার্মা থেকে এসে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

আহত মো. রুবেল বলেন, রাস্তার সামান্য পানি চলাচল নিয়ে বার্মাইয়া শাহাব মিয়া ও তার স্ত্রী অতর্কিতভাবে আমাকে কোপিয়েছে। হামলায় আমার বাম হাতের আঙ্গুল কেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করেছে। পাশাপাশি আমার স্ত্রী মনজিয়া বেগমকে এলোপাতাড়ি লাথি, কিল ও ঘুষি মেরে মারাত্মকভাবে জখম করেছে ওই বার্মাইয়া শাহাব মিয়া ও তার স্ত্রী। হামলাকারীদে বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।