১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

ইসলামপুরে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু!

এস. এম. তারেক, ঈদগাঁও:

কক্সবাজার সদর উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের খাঁনঘোনায় বজ্রপাতে ১ লবন শ্রমিক নিহত এবং অপর ২ শ্রমিক আহত হয়েছে। আজ ২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই ইউনিয়নের খাঁনঘোনার আল সৌদিয়া লবণ মিলের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত লবণ শ্রমিকের নাম আবুল কালাম (৪১)। তিনি পাশ্ববর্তী পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র।

আহতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের উত্তর খানঘোনা এলাকার কাচারী পাড়ার বাসিন্দা মোবারক হোসেন (৩২) এবং অপরজন ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকার মৃত মমতাজ আহমদের পুত্র আবুবক্কর ছিদ্দিক লুতু (৪২)। বজ্রপাতকালীন হতাহতরা লবণ পরিমাপের কাজ করছিলেন বলে জানা গেছে।

আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন, ওই ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী ও সমাজসেবক হারুনর রশীদ। ইসলামপুর ও পোকখালীর ইউপি চেয়ারম্যান যথাক্রমে- আবুল কালাম ও রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।