৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ইসরাইলি হুমকির উপযুক্ত জবাব দেয়া হবে : লেবাননের প্রেসিডেন্ট

ইসরাইলের সামরিক হামলার হুমকি উড়িয়ে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য কোনো রকমের চেষ্টা চালালে তার উপযুক্ত জবাব পাবে ইসরাইল।

প্রেসিডেন্ট আউনের কার্যালয় থেকে শনিবার দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে। জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের এক চিঠির জবাবে মিশেল আউন এসব কথা বলেছেন। একইসাথে তার দেশের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসী উদ্দেশ্য সম্পর্কে সজাগ থাকার জন্য প্রেসিডেন্ট আউন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

চিঠিতে ড্যানন দক্ষিণ লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের হুমকি দিয়েছেন। তবে ড্যাননের পুরো বক্তব্য কী ছিল প্রেসিডেন্ট আউনের বিবৃতিতে তা বিস্তারিত বলা হয়নি। ড্যানন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে ওই চিঠি দিয়েছেন।

প্রেসিডেন্ট আউন তার বিবৃতিতে বলেছেন, ইসরাইল এখনো লেবাননের শেবা কৃষি ফার্মসহ বেশ কিছু এলাকা দখল করে রেখেছে এবং জাতিসঙ্ঘ নির্ধারিত ব্লু লাইন অমান্য করছে। এছাড়া, নিয়মিতভাবে সমুদ্র ও আকাশসীমা লঙ্ঘন করছে। কিন্তু লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর যুগ পার হয়ে গেছে বলে সতর্ক করেন প্রেসিডেন্ট মিশেল আউন। এর আগে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরাইলকে দিমোনা পরমাণু স্থাপনা বন্ধ করার হুমকি দিয়েছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আউন বলেছেন, ইসরাইলের হুমকি মোকাবেলার জন্য লেবাননের সেনাদের সহায়তা করতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে অবশ্যই অস্ত্র-সজ্জিত করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।