৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ইশরাকের স্লোগানে প্রকম্পিত নয়া পল্টন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর  কাছে হেরে গেছেন বিএনপির প্রার্থীরা।

নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ঢাকায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।
নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে শনিবার এই হরতাল ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা।

সেখানে যোগ দিয়েছেন দক্ষিণ সিটিতে বিএনপির হয়ে নির্বাচনে লড়াই করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বিক্ষোভে অংশ নিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে স্লোগান ধরেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী। তার সঙ্গে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।