৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরী হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরী হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১৫জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের একজন রংপুরের মিঠাপুকুর বড় মির্জাপুর ১৪ নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আয়নাল মিয়া (৪২) এবং একই জেলার মিঠাপুকুর ১৫ নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রায়ের পাড়ার মৃত সামাদ মিয়ারর ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সূত্রে জানা যায়, কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের (কদলাতলী উড়নি নামক স্থানে) কক্সবাজারমুখী একটি ট্রাকের ড্রাইভিং সিট ও হেলপারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহপুরী হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা রয়েছে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে উখিয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।