মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ইমার্জিং এশিয়া কাপ: নেপালকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

শেয়ার করুন

 


নাসির হোসেনের সেঞ্চুরি আর অধিনায়ক মুমিনুল হকের অসাধারণ ব্যাটিংয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের করা ২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পেসার সাইফুদ্দিনের তোপের মুখে পড়ে নেপাল। দ্বিতীয় ওভারেই জ্ঞানেন্দ্র মাল্লাকে ফিরিয়ে দেন কোনো রান করার আগেই। ৬ষ্ঠ ওভারে সুনিল ধামালা ফিরে যান মাত্র ১ রান করে।

এরপর আসিফ শেখ ব্যাট করতে নেমে চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ১৫ বলে ১২ রান করে আউট হয়ে যান তিনি। তবে চতুর্থ উইকেট জুটিতে দিলিপ নাথ আর দিপেন্দ্র সুনিল আইরির ব্যাটে ঘুরে দাঁড়ায় নেপাল। এ দু’জন মিলে ৯৮ রানের জুটি গড়ে তোলেন। ৩ উইকেটে ১৬ রান থেকে ১১৪ রানে নিয়ে যান এ দু’জন। এ সময় নেপালিদের ওপর আঘাত হানতে সক্ষম হন বাহাতি রাহাতুল ফেরদৌস। ৬২ বলে ৪১ রান করে ফিরে যান দিলিপ নাথ। ৮৫ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন সুনিল আইরি। টেল এন্ডারে বিনোদ বান্দারি ২৩ বলে করেন ৩৩ রান। বাকিরা কেউ খুব একটা দাঁড়াতে পারেনি।

৪৫ রানে ৪ উইকেট নেন রাহাতুল ফেরদৌস। সাইফ উদ্দিন নেন ৩ উইকেট। আরেক পেসার আবুল হাসান রাজু নেন ২টি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাসির হোসেনের ১০৯ রানের দুর্দান্ত ইনিংস এবং অধিনায়ক মুমিনুলের ৬১ রানের অসাধারণ ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।

এই জয়ের পর বাংলাদেশের পয়েন্ট ৪। একই গ্রুপে থাকা পাকিস্তানের পয়েন্টও ৪। তবে রান রেটের ব্যবধানে শীর্ষে রয়েছে বাংলাদেশই। আগামী ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখী হবে বাংলাদেশ।

শেয়ার করুন