৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

ইমাম মুসলিমে ৫ শতাধিক এতিম শিক্ষার্থী দেখে মুগ্ধ হিতাকাঙ্খীরা

cox-ovivabok-somabesh-02
কক্সবাজারের লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়াস্থ ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারে ওমাইর এতিমখানা’র উদ্যোগে অভিভাবক ও হিতাকাঙ্খী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ইমাম বুখারী (রহ.) জামে মসজিদের দ্বিতীয় তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আলেম হয়ে, ছাত্র হয়ে অথবা আলেম ও দ্বীনি শিক্ষা অর্জনকারীদের শুভাকাঙ্খী হয়ে কবরে যেতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ছালাহুল ইসলাম।
মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আইয়ুবের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ক্বারী মোহাম্মদ ওসমান।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা হারুন ও মধ্যম মুহুরী পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সুজন।
শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন মাদ্রাসার শাইখুল হাদীস হাফেজ মাওলানা আবদুর রহীম রাহী ও মাদ্রাসার তাফসীর বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা তাহের সাঈদ।
অনুষ্ঠানে বাংলায় বক্তব্য দেন, মাদ্রাসার ছাত্র সাজেদুল করিম ও ইংরেজীতে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ফাহাদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার এবতেদায়ী বিভাগের শিক্ষক মাওলানা আমিন উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাদ্রাসার ৫ শতাধিক এতিম শিক্ষার্থী দেখে সন্তোষ প্রকাশ করেন। হিতাকাঙ্খীরা কক্সবাজারে এমন একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান দেখেও মুগ্ধ হন।
হিতাকাঙ্খীদের মধ্যে হাজী পাড়ার বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মফিজুর রহমান, সিটি ব্যাংক কক্সবাজার শাখার কর্মকর্তা আবুল কালাম, মধ্যম মুহুরী পাড়া সমাজ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবদুল করিম, সুগন্ধা পয়েন্টস্থ বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফরিদুল আলম, আলহাজ্ব মোক্তার আহমদ, আলহাজ্ব ফজল করিম, মাহমুদুল হক ও ফজলুল কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।