মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ইমরুল কায়েসের বিরুদ্ধে কউক’র লিগ্যাল নোটিশের প্রতিবাদে উত্তাল সমাবেশ কক্সবাজারবাসী

শেয়ার করুন

কক্সবাজারের তরুন সাংবাদিক ইমরুল কায়েসের বিরোদ্ধে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের দেয়া লিগ্যাল নোটিশের প্রতিবাদে ঝড় তুলেছেন কক্সবাজার পৌরবাসী।

গত ২০ জানুয়ারি কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ সাংবাদিক ইমরুল কায়েসের বিরোদ্ধে তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে কউক এর বিরোদ্ধে কুরুচিপূর্ণ কথা লিখার অভিযোগ দাবি করে তার বিরোদ্ধে ২০ কোটি টাকার মানহানী মামলার লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।

আর এদিকে এই লিগ্যাল নোটিশ পাওয়ার পর থেকে কক্সবাজার পৌরসভার সর্ব স্তরের জনগণ রেগে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কউক এর বিরোদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে।


তারই ধারাবহিকতায় আজ ২৬ জানুয়ারী বেলা ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলেন। উক্ত প্রতিবাদ সমাবেশে কক্সবাজার পৌরসভার সাংবাদিক, চাকরীজীবি, ব্যবসায়ী থেকে শুরু করে জেলার সর্ব স্তরের জনগণ দলে দলে যোগ দিয়ে প্রতিবাদ সমাবেশ কে জনবিস্ফোরণে পরিণত করেছেন।

বেলা ১২ বাজার সাথে সাথে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিলে মিছিলে মুখরিত করে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়ক। শ্লোগানে শ্লোগানে জর্জরিত ছিল কক্সবাজার পৌরসভার থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত। কক্সবাজার পৌরবাসীর একটাই দাবি অনতিবিলম্বে এই অমানবিক কাজ থেকে সরে গিয়ে ইমরুল কায়েসের বিরোদ্ধে আনা অভিয়োগ প্রত্যাহার করে লিগ্যাল নোটিশ বাতিল করে ইমরুল কায়েস কে সমর্থন করা এবং কক্সবাজর পৌরসভার যে সমস্ত রাস্তাঘাট চলাচলের অযোগ্য অতি দ্রুত তা সংস্কারের মাধ্যমে চলাচলের যোগ্যে পরিণত করা। অন্যতায় জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করার হুমকি দিয়ছেন।

শেয়ার করুন