৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় স্কুলছাত্রীর ভাই মারাত্মক আহত

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় স্কুলছাত্রীর ভাই, ফাহিম (২০) নামের এক কিশোর মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার শহরের মোটেল রোড এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

জানা যায়, শহরের আমিনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানজিনাকে (১৫) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল আশরাফুল (৩০) নামের এক মাদকাসক্ত ও বখাটে যুবক। ওই স্কুলছাত্রীর ভাই, শহরের দক্ষিণ পাহাড়তলি এলাকার শামসুল আলমের পুত্র ফাহিম বিভিন্ন সময় তার বোনকে উত্যক্তের প্রতিবাদ করে ও আশরাফুলকে সতর্ক করে দেয়। এতে আশরাফুল ক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার ফাহিম বন্ধুদের সাথে সাগরপাড় থেকে ফেরার পথে মোটেল রোড এলাকায় পৌঁছলে আশরাফুল ও তার সাঙ্গপাঙ্গরা অতর্কিত হামলা চালায়। এই সময় হাতুড়ি, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে ফাহিম মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। হামলায় ফাহিমের মাথাসহ সারা শরীর আঘাতপ্রাপ্ত ও বাম হাতের হাঁড় পুরোপুরি দ্বিখন্তিত হয়ে যায়। মারাত্মক আহত ফাহিম শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসিন্দা মুজিবুল ইসলামের বখাটে পুত্র আশরাফুল ইসলাম এর আগেও একাধিক বিয়ে করে এবং বিভিন্ন সময় নারী নির্যাতন মামলায় হাজতবাস করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম সাংবাদিকদের জানায়, সন্ত্রাসীরা হামলার সময় তার মোবাইল ফোন এবং মানিব্যাগও ছিনিয়ে নিয়ে গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।