মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ হলেন উখিয়ার সন্তান শামীম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ হলেন উখিয়ার সন্তান উপপরিদর্শক মোহাম্মদ শামীম রহমান (তুষার)।

৮ জুন (মঙ্গলবার) উপ-পুলিশ কমিশনার (বন্দর) সিএমপি, চট্টগ্রাম কার্যালয় প্রেরিত এ বিজ্ঞাপ্তিতে এ আদেশ প্রদান করা হয়।

এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ২০১২ সালে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষ করে ২০১৩ সালে রাঙামাটি কোতোয়ালী থানায় যোগদান করেন। পরে ২০১৫ সালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর হেডকোয়ার্টারে গোয়েন্দা সংস্থায় যোগদান করে অপরাধ দমনের আভিযানিক টীমে নেতৃত্ব দেন। ২০১৭ সালে তিনি আবারও রাঙামাটি জেলা জজ আদালতে সি এস আই হিসেবে যোগদান করে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০১৮ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগদান করে চট্টগ্রাম কোতোয়ালী, কর্ণফুলী থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন