১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

ইন-আউট চলছেই…

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে নতুন মুখ পেসার তাসকিন আহমেদ। তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি মুস্তাফিজুর রহমানকে। কাঁধের ইনজুরিতে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছিলেন মুস্তাফিজ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ওয়ানডেতে খেলেননি ‘কাটার মাস্টার।’ সদ্যই ইনজুরি থেকে ফেরায় মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেননি নির্বাচকরা। তাসকিন ছাড়াও এই স্কোয়াডের আরেক নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এ ছাড়া এই স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন ও শুভাশিষ রায়ও। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল জানিয়েছে বিসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭৭ রানের পর দ্বিতীয়টিতে ৬৭ রান ও শেষ ম্যাচে আট উইকেটে হারে সফরকারীরা।এরপর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ছয় উইকেটে আর দ্বিতীয়টিতে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ। আগামী রোববার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম টেস্টে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ২০ জানুয়ারি থেকে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে গড়াবে।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শুভাশিষ রায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।