৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ইন্টারন্যাশনাল এস্ট্রোনমি অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করবে কক্সবাজারের সাবিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ ইউরোপের দেশ রোমানিয়ার পিয়েট্রানিয়াম শহরে আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে কক্সবাজারের ছেলে আহমেদ সাদ সাবিত। বাংলাদেশ জাতীয় বিজ্ঞান জাদুঘর কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল এস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বাছাই পরীক্ষায় সারাদেশে থেকে বাছাইকৃত ৫ জন সদস্যের মধ্যে সে একজন।

সাবিত কক্সবাজার শহরের নিউ সার্কিট হাউস রোড নিবাসি মরহুম মোঃ ইউসুফের নাতি। সে চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবি ছাত্র। তার মা হালিমা সাদিয়া বিএএফ শাহীন কলেজের সিনিয়র শিক্ষিকা এবং তার বাবা রফিকুল ইসলাম সেলিম দৈনিক ইনকিলাব চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র স্টাফ রিপোর্টার। সাবিতের ছোট মামা তাহমিদুল মুনতাসির কক্সবাজার পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং তার বড় মামা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এড. সৈয়দ মিছবাহুল আনোয়ার।
ছোট বেলা থেকে মহাকাশ বিজ্ঞানে প্রবল আগ্রহি সাবিত এই আন্তর্জাতিক এস্ট্রোনমি অলিম্পিয়াডে দেশের সুনাম বয়ে আনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী। আগামী শুক্রবার ভোরে ৫ সদস্যের প্রতিযোগি দল রোমানিয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।