১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ইনানী রয়েল টিউলিপের সামনে পড়ে আছে বিরল প্রজাতির মৃত কচ্ছপঃ ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ


এশিয়ার বৃহত্তম হোটেল রয়েল টিউলিপের সামনে বঙ্গোপসাগরের তীরে সাগর থেকে ভেসে আসা বিরল প্রজাতির কয়েকটি মৃত কচ্ছপ দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও সংশ্লিষ্টদের কোন নজরে আসেনি। এনিয়ে সাগর তীরে ও ইনানী সী-বীচ এলাকায় ঘুরতে আসা দেশীবিদেশী পর্যটকদের রীতিমতো বিভ্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। বীচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশ দুষিত হয়ে পড়েছে।
গতকাল ১৭ জানুয়ারী মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, উখিয়ার উপকূলীয় এলাকা ইনানী বীচ থেকে হোটেল রয়েল টিউলিপ পর্যন্ত এলাকায় কমপক্ষে ১০/১২টিরও অধিক বিরল প্রজাতির মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা গেছে। উক্ত মৃত কচ্ছপগুলোকে কুকুর টেনে হেছড়ে খাওয়ার হিসেবে ব্যবহার করার দৃশ্যও চোখে পড়ার মতো। ফলে মৃত কচ্ছপের পচাঁ দুর্গন্ধ চতুরদিকে ছড়িয়ে পড়ায় সাগর পাড়ে বেড়াতে আসা দেশী বিদেশী পর্যটকদের বিভ্রতকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা যায়, সাগরের কচ্ছপ সংরক্ষণের জন্য অস্ট্রেলিয়ান একটি দাতা সংস্থা মেরিন লাইফ নামের একটি সংগঠনকে দেখভাল এর জন্য দায়িত্ব দিয়ে থাকলেও কচ্ছপ মারা যাওয়ার বিষয় নিয়ে তাদের কোন খবর নেই। তবে কী কারণে কচ্ছপগুলো মারা গেছে তা জানা যায়নি। বরিশাল থেকে বেড়াতে আসা মোঃ রানা নামের এক পর্যটক অভিযোগ করে বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে শাহপরির দ্বীপ পর্যন্ত স্বপরিবার বেড়াতে আসায় দীর্ঘ ৫দিন ধরে রয়েল টিউলিপে রয়েছি। কিন্তু সকালে সমুদ্র উপভোগ করার জন্য বের হলে মৃত কচ্ছপ দেখে নিজেকে খারাপ লেগেছে। যেখানে সাচ্ছন্ধবোধে ঘুরে বেড়ানোর জায়গা সেখানে মৃত কচ্ছপের দুর্গন্ধে বিরক্তিকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে।
স্থানীয় বীচ কর্মী বেলাল বলেন, যথাযথ কর্তৃপক্ষের অবহেলার কারণে কচ্ছপগুলো মারা যাওয়ার পরেও এখনও পর্যন্ত সরানোর হয়নি। অনেক পর্যটক এই নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত অভিযোগ করে যাচ্ছে। এভাবে সাগরে মৃত কচ্ছপ পড়ে থাকলে পর্যটকেরা সাগর পাড়ে ঘুরতে আসা থেকে বিমুখ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।