৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

ইনানীতে স্থাপিত কোয়ারান্টাইন সেন্টারে ১১ তাবলীগ সদস্য সহ ১২ জন

 

ফারুক আহমদ, উখিয়া: উখিয়ার  ইনানীতে স্থাপিত প্রাতিষ্ঠানিক  কোয়ারান্টাইন সেন্টারে ১২ জন কে রাখা হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জ থেকে আসা  তাবলিগ ফেরত ১১ জন ও জালিয়া পালংয়ের  চর পাড়ার আব্দু শুক্কুর। ৯ এপ্রিল   বৃহস্পতিবার তাদের কে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমূনা সংগ্রহ করবে বলে জানিয়েছেন উখিয়া স্বাস্হ বিভাগের কর্মকর্তা।

জানা যায়,গত মঙ্গল বার বেশ কয়েকজন তাবলীগ জামাতের সদস্য সদস্য টেকনাফে ফেরত আসেন। এরা এত দিন নারায়গঞ্জ সহ  দেশের বিভিন্ন স্হানে তাবলীগ জামায়াতের দাওয়াতের কাজে বের হয়েছিল।

অনেক দিন পর টেকনাফে আসলে বিষয়টি জানাজানি হয়। এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছাওর হয়ে উঠে। এদিকে বুধবার বিকেলে তাবলীগ ফেরত ওই ১১ জনকে উপজেলা প্রশাসন ইনানীতে স্থাপিত কোয়ারান্টাইনে নিয়ে আসেন। তাদেরকে সেখানে নিরাপদে রাখা হয়।

এদিকে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের চর পাড়ায় আবদুস শুক্কর নামক জৈনক ব্যক্তি  ৮ এপ্রিল   বুধবার  এসে আশ্রয় নেন।  তিনি দীর্ঘ দিন ধরে কক্সবাজার বদ্যঘোনা নামক এলাকায় বসবাস করে আসছিলেন।

তার গতিবিধি ও শারীরিক অবস্থা দেখে সন্দেহ হলে স্হানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেন।

এমন খবর পেয়ে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্হলে এসে আবদুস শুক্কুরকে কোয়ারান্টাইনে নিয়ে রাখে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা  ইনানী কোয়ারান্টাইনে ১১ জন তাবলীগ জামায়াতের সদস্য সহ ১২ জন কে রাখার  সত্যতা নিশ্চিত করে বলেছেন বৃহস্পতিবার সকলের করোনা ভাইরাসের  পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে।  তিনি আরো জানান,  বর্তমানে উখিয়া স্বাস্থ্যকমপ্লেক্সেে  করোনা ভাইরাস পরীক্ষার  পর্যাপ্ত কীট  মজুদ রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।