মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

শেয়ার করুন

পারভেজ হোসেন নোওসাদঃ

ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখা’র উদ্যোগে ২৫০জনের প্রথম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও ফ্রি চিকিৎসা সেবা আর মাস্ক বিতরণ সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে।

এতে সারাদিন চিকিৎসা সেবায় ছিলেন ডাঃ হাবিব উল্লাহ।

উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জয়নাল উদ্দীন বাবুল
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উখিয়া ব্লাড ব্যাংক এর এডমিন আবুজার গিফারী ও সহ এডমিন মোহাম্মদ রহিম।

ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম তাহসান, মনিরুল ইসলাম, আয়েশা মুন,প্রশান্ত পাল, আজিজ বিনতে এমি,সাইমা সোলতানা রিফা, তাসলিমা আক্তার রাফি, শারমিন, ফারহানা ইয়াসমিন পাখি, সাইফুল ইসলাম সূর্য, বেলাল উদ্দীন অভি, মুজিবুর রহমান, রাশেদুল ইসলাম, আরিয়ান রফিক, আরিয়ান ফয়েজ অপূর্ব, আদরিয়ান আজিজ অপু, আনোয়ার ইসলামপ্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আব্দুল মাবুদ বলেন, ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রম দেশের মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরী করবে। তিনি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের ক্যাম্পেইন চলমান রাখার অনুরোধ জানান। পাশাপাশি তিনি এইধরনের কাজে সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতা করে পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করে।

সংগঠন টির স্বেচ্ছাসেবক সাইফুল ইসলাম তাহসানের সাথে ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, কক্সবাজার ইউনিটি ব্লাড ব্যাংক ফাউন্ডেশন আগামীতে আরো বৃহৎ পরিকল্পনা ছক তৈরী করেছে যা জেলার অসহায় পথশিশু,সমাজের অসহায় মানুষের পাশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন