১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ইউটিউবে ‘হাওয়াই মিঠাই’

বিনোদন ডেস্ক : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি নিয়মিত মিউজিক্যাল ফিল্মও নির্মাণ করছেন তরুণ নির্মাতা ভিকি জাহেদ। চলতি বছর ঈদুল ফিতরে কণ্ঠশিল্পী তাহসানকে নিয়ে তার মিউজিক্যাল ফিল্ম ‘অপ্রাপ্তি’ বেশ ভালো সাড়া ফেলে। এবার তিনি নির্মাণ করেছেন তার দ্বিতীয় মিউজিক্যাল ফিল্ম ‘হাওয়াই মিঠাই’। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও পারসা ইভানা। ১১ নভেম্বর এটি ইউটিউবে প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘হাওয়াই মিঠাই’ একটি রোমান্টিক মিউজিক্যাল জার্নি। এই জার্নিতে দর্শক দেখবে বৃষ্টি নিয়ে ইরফান-ইভানার প্রেম ও দাম্পত্য জীবনের সুন্দর মুহূর্তগুলো। প্রত্যেকটা জার্নির একটা গন্তব্য থাকে। এই জার্নির গন্তব্য আমাদের জন্য একটি চমকপ্রদ উপলব্ধির জন্ম দিবে।

তিনি আরো বলেন, ভালোবাসার কিছু সুন্দর মুহূর্ত খুব যত্ন করে এতে তুলে ধরা হয়েছে। এই ধরনের কাজ খুব কম করা হয়। দর্শকরা মিউজিক্যাল ফিল্মটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।

পারসা ইভানা বলেন, ভিকি ভাইয়ের সঙ্গে আমার এটা প্রথম কাজ। মিউজিক্যাল ফিল্মটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ বৃষ্টিতে ভিজে এটা আমার প্রথম কাজ। এটি করতে গিয়ে আমি নিজেই বেশ উপভোগ করেছি।

৬ মিনিট ব্যাপ্তির মিউজিক্যাল ফিল্মটি রচনা করেছেন ভিকি নিজেই। এর গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী এহসান রাহী। কথা লিখেছেন মাহী ফ্লোরা। সুর করেছেন এহসান রাহী ও শুভ ডি.এস। চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন এবং সম্পাদনায় সাইফ রাসেল।

দেখুন : মিউজিক্যাল ফিল্ম ‘হাওয়াই মিঠাই’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।