১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ইউএনডিপি’র সাথে কক্সবাজার কউকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:

ইউএনডিপি’র সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণের মতবিনিময় সভা মঙ্গলবার কউক সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Van Nguyen, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ, ইউএনডিপি।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:)
এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে কক্সবাজার জেলার মাস্টারপ্ল্যান, বঙ্গবন্ধু স্মার্ট সিটি, বঙ্গবন্ধু থিম পার্ক, বায়োডাইভার্সিটি প্রকল্প; মহেশখালী ইকো- রিসোর্ট নির্মাণ, নাজিরারটেক হতে মহেশখালী ক্যাবল কার স্থাপন, গোয়ালিয়াপালং ন্যাচারাল পার্ক প্রকল্প ইত্যাদি বিষয়ের উপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই কক্সবাজার। দীর্ঘ ১২০ কিলোমিটার এই সমুদ্র সৈকতকে কাজে লাগিয়ে তথা পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে কক্সবাজারের আমুল পরিবর্তন করা সম্ভব। তাছাড়া তৃতীয় প্রতিবেশী হিসেবে বঙ্গোপসাগর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি ব্লু ইকোনমি তথা মেরিন ট্যুরিজম, কোস্টাল ট্যুরিজম, ডিপ সী- ফিশিং, আন্ডারওয়াটার ট্যুরিজম; সী-সল্ট প্রোডাকশন, এ্যাকুয়া কালচার ইত্যাদি বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং ইউএনডিপি এক সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন; সমুদ্র সৈকত ভাঙ্গন, সী-লেভেল বৃদ্ধি; Salinity Intrusion ইত্যাদি বিষয়ের উপরও বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ Van Nguyen বলেন, ব্লু ইকোনমিকে কাজে লাগিয়ে কক্সবাজার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পরিকল্পিতভাবে কাজ করার বিষয়ে তিনি মতামত ব্যক্ত করেন। এ সময় তিনি কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তোলার বিষয়ে কউক চেয়ারম্যানের সুদুরপ্রসারী পরিকল্পনার ভূষয়ী প্রশংসা করেন এবং এক সাথে কাজ করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো. খিজির খান পি ইঞ্জ, উপনগর পরিকল্পনাবিদ, অথরাইজ্‌ড অফিসার সহ ইউএনডিপি এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।