২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ | ৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

আ. লীগে যোগ দিলেন ১৪ স্বতন্ত্র সংসদ সদস্য

ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন ১৪ স্বতন্ত্র সংসদ সদস্য। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ নেতা। দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তাঁরা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। তাঁরা গতকাল জাতীয় সংসদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করে যোগদানের সিদ্ধান্ত নেন। সংসদ সচিবালয়ের একাধিক সূত্র কালের কণ্ঠকে এমনটা জানিয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের ১৬ স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১৪ জন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁরা হলেন গাইবান্ধা-৪-এর আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ এর ছলিম উদ্দীন তরফদার, কুষ্টিয়া-১-এর রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ-২-এর তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫-এর স্বপন ভট্টাচার্য্য, পিরোজপুর-৩-এর রুস্তম আলী ফরাজী, ঢাকা-৭-এর হাজি মো. সেলিম, নরসিংদী-২-এর কামরুল আশরাফ খান, নরসিংদী-৩-এর সিরাজুল ইসলাম মোল্লা, ফরিদপুর-৪-এর মজিবুর রহমান চৌধুরী নিক্সন, মৌলভীবাজার-২-এর আব্দুল মতিন, কুমিল্লা-৩-এর ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪-এর রাজী মোহাম্মদ ফখরুল এবং পার্বত্য রাঙামাটির ঊষাতন তালুকদার।

জানা গেছে, রুস্তম আলী ফরাজী বিএনপি ও জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হয়েছিলেন। ঊষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা।

স্বতন্ত্র ১৬ জন সংসদ সদস্যের আওয়ামী লীগে যোগ না দেওয়া দুজন হলেন মেহেরপুর-২ আসনের মো. মকবুল হোসেন এবং ফেনী-৩ আসনের রহিম উল্লাহ। মকবুল এর আগে আওয়ামী লীগ থেকে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। রহিম উল্লাহ সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।