১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

‘আ.লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে’- ওবাইদুল কাদের


আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়কযোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে। কর্মীরা নেতা হয়ে যাচ্ছে। এটা দলের জন্য ভালো লক্ষণ নয়। তাই আমরা কিন্তু নেতা নয়, কর্মী চাই। কারণ বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কর্মীবান্ধব রাজনীতি করেন। শনিবার বিকালের কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নেতাতে ভরে যাচ্ছে আওয়ামী লীগ। সিকিনেতা, পাতিনেতা, পয়সানেতাসহ নানা নেতায় আওয়ামী লীগে এখন ভরে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নেতার কোনো দাম নেই। তার কাছে জনগনই দামি। কেননা আওয়ামী লীগে ক্ষমতার উৎস জনগণ। জনগণই আমাদের ক্ষমতায় এনেছেন।’
প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘চক্রান্ত করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল পাকিস্তানি দোসররা। বিএনপি-জামায়াতের এই চক্রটি এখনো তৎপর রয়েছে। তারা বহির্বিশ্বে বাংলাদেশশেক বাংলাদেশ ও এই দেশের জনগণ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে। পদ্মাসেতুর ষড়যন্ত্রও তাদের চক্রান্তের অংশ।’
তিনি বলেন, শেখ হাসিনার বিচক্ষণতা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বহির্বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের পরিচালনায় ও সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম এনামুল হক শামিম। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
আয়োজক কর্তৃপক্ষ জানান, কক্সবাজারে প্রথমবারের মতো আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সমাবেশ আয়োজিত হয়। প্রতিনিধি সমাবেশে কক্সবাজার জেলার প্রত্যেকটি উপজেলা, পৌরসভা, ইউনিয় ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ১০ হাজার নেতাকর্মী যোগদান করেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আবারো ক্ষমতায় আনতে তৃণমুলের নেতাকর্মীদেও কাজ শুরু করার জন্য আহ্বান জানা কেন্দ্রীয় নেতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।