২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

আ. লীগের মনোনয়ন পেলেন জুয়েল, হোসাইন, ফরিদ, কাসেম, রিয়াজ, হামিদুল, মোঃ আলী

বিশেষ প্রতিবেদকঃ অবশেষে কক্সবাজার জেলার ৭ উপজেলার প্রার্থী চূড়ান্ত করলো বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে তাঁদের নাম চূড়ান্ত করা হয়। ঢাকা থেকে নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর উপজেলায় দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন, কুতুবদিয়া উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, টেকনাফ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী। রামু এবং মহেশখালী উপজেলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা দু’টির মধ্যে রামুতে বর্তমান চেয়ারম্যান রিয়াজুল আলম এবং মহেশখালীতে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

উল্লিখিতরা আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।