১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

আশুলিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে ২৫ শ্রমিক দগ্ধ

received_1829607067297526

আশুলিয়ার জিরাবোতে কালারম্যাক্স বিডি লিমিটেড নামে একটি লাইটার কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জনের বেশি শ্রমিক দগ্ধ হয়েছে। এরমধ্যে বেশির ভাগই নারী শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও গুরুতর অনেককে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল হামিদ জানান, গ্যাস লাইট কারখানা হওয়া আগুনের তীব্রতা ও ব্যাপকতা দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লাগেছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিক ভেতরে আটকে আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত না। তবে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।