২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

আশা ব্যাংক খুটাখালী শাখায় মরনোত্তর টাকা প্রদান

asa-bank-picআশা ব্রাঞ্চ চকরিয়া উপজেলার খুটাখালী শাখায় ঋণ গ্রহণকারীকে মরনোত্তর নগদ টাকা প্রদান করা হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে স্থানীয় গর্জনতলিস্থ অফিসে রিজিওনাল ম্যানেজার মো: ইয়াকুব ঋণগ্রহীতা মালেকা বেগমের হাতে নগদ এ অর্থ প্রদান করেন। মালেকা বেগম বর্ণিত ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত মোহাম্মদ মুবিনের স্ত্রী। জানা গেছে গত কিছুদিন পূর্বে মালেকা খুটাখালী আশা ব্রাঞ্চ থেকে ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঐ টাকায় তার স্বামী স্থানীয় বাজারে খুচরা পানের ব্যবসা করতেন। গত ২৫ অক্টোবর আকশ্মিকভাবে মালেকার স্বামী মুবিনের মৃত্যু হলে বিষয়টি তিনি তাৎক্ষনিক আশা ব্যাংক কর্মকর্তাদের অবহিত করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: শরিফুল ইসলামের সার্বিক সহযোগীতায় গতকাল মঙ্গলবার ঋণগ্রহণকারী মালেকাকে ২৯ হাজার ৫ শত ১০ টাকা সম্পুর্ণ মওকুপ করে তার জামানতের প্রায় ৫ হাজার ১ শত ৯৭ টাকা নগদ প্রদান করেন রিজিওনাল ম্যানেজার মো: ইয়াকুব। এসময় খুটাখালী শাখার এজিএম রঞ্জিৎ দাশ, লোন অফিসার নুরুল কবির, সোলাইমান, ফরহাদ খান, আকতার হোসেন ও মুন্নি পাল প্রমৃখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।