৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

আল-ইয়াকিনের শীর্ষ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:

রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিনের’ শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে (৩৭) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উখিয়া পালংখালী ৮নং ক্যাম্পের ইস্ট বি/৭৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার নিকট থেকে দেশীয় এক নলা বন্দুক ও ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে ৮নং ক্যাম্পের বি/৪৬ এর নূর মোহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াই করার নামে গঠিত আলোচিত বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিনের’ সদস্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। আমাদের কাছে খবর আসে শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর ওরফে হাফেজ মনির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান চালানো হয়। এইসময় তার বসত ঘরে মাটির নিচে একটি দেশীয় অস্ত্র একনলা বন্দুক ও ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মো. কামরান হোসেন জানান, এই শীর্ষ সন্ত্রাসী আলোচিত ৬ মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকান্ডে আবু-বক্কর জড়িত। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।