২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ) ৪০ তম বার্ষিক সালানা ওরস মোবারক অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে আউলাদে রাসূল (সাঃ) আল্লামা হাফেজক্বারী ছৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ) এর ৪০ তম বার্ষিক সালানা ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া প্রাঙ্গনে এই ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার তশরিফ আনেন কক্সবাজার জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী। মিলাদ পরিচালনা করেন মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার সুপার মাওলানা শাহাদত হোসেন আল কাদেরী। মিলাদে বলা হয়, আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ) ছিলেন সুন্নীয়তের পথ প্রদর্শক। এই মহান অলির আগমনের ফলেই এদেশের মানুষ ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দিক-নির্দেশনা লাভ করেন। পাশাপাশি ইসলামের কৃষ্টি-সংস্কৃতির বিকাশে তাঁর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। এদেশে হুজুর কেবলার আগমন না ঘটলে বাতেলদের উৎপাতে এবং তাদের প্রচারিত বদ-আক্বিদায় সাধারন মুসলমানরা বিভ্রান্ত হয়ে পড়তেন। হুজুর কেবলার নির্দেশে এদেশের আনাচে-কানাচে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ সুন্নী আকিদার প্রচার-প্রসারে অসামান্য অবদান রেখে চলেছে। মিলাদ শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা হাফেজ ছলিম উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।