১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

আলী আহমদকে বদির পক্ষে কাজ শুরুর নির্দেশ দিলেন শামীম

সংবাদ বিজ্ঞপ্তিঃ আগামী জাতিয় সংসদ নির্বাচনে উখিয়া – টেকনাফ আসনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদকে নৌকার জন্য প্রচার প্রচারনা শুরুর নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। আগামী সংসদ নির্বাচনে উখিয়া – টেকনাফ আসনে বর্তমান সংসদ আবদুর রহমান বদির মনোনয়ন নিশ্চিত  জানিয়ে এনামুল হক শামীম বলেন, আলী আহম্মদকে ছাত্রলীগ – যুবলীগকে নিয়ে এখন থেকেই উখিয়া-টেকনাফ আসনে আবদুর রহমান বদিকে জয় করার জন্য প্রচার প্রচারনা শুরু করতে। নিজেদের মধ্যে মনোমালিন্য ভূলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সবাইকে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করতে হবে বলে জানান এনামূল হক শামীম।

আজ রোববার কক্সবাজারে একটি উদ্বোধনী অনু্ষ্ঠান শেষে উখিয়া- টেকনাফের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের সাথে আলাপ কালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদকে এই নির্দেশনা দেন।

এই সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ সংসদ সদস্য বদির বিরুদ্ধে বিভিন্ন কারনে অভিমান থাকার কথা কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে জানান। এনামুল হক শামিম তাৎক্ষনিক ঐ স্থানে উপন্থিত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ডেকে আলী আহমদের অভিমানের কথা জানান। এমপি বদি ছাত্রলীগ নেতা আলী আহম্মদকে কাছে টেনেন নিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতিককে জয়ী করতে একসাথে কাজ করার কথা জানান।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উখিয়ার ফালংখালী ইউনিয়নের মনোনয় চেয়ে ব্যর্থ হন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ। এর পেছনে সংসদ সদস্য বদির কলকাঠি নেড়েছে অভিযোগ এনে এমপি বিরোধী অবস্থান নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।