১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আ’লীগের ফজলে করিম চৌঃ এমপিকে স্বাগত জানালেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম


এম.জিয়াবুল হক,(চকরিয়া): চট্টগ্রামের রাউজান থেকে বারবার নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে স্বাগত জানালেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল বৃহস্পতিবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রান বিতরণ শেষে চট্টগ্রাম ফেরার পথে এমপি ফজলে করিম চৌধুরী চকরিয়া পৌঁছলে হারবাং ইনানী রির্সোট প্রাঙ্গনে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমুসহ চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।