২ মার্চ, ২০২৬ | ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

আ’লীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে কক্সবাজারে ছাত্রলীগের বৃক্ষরোপণ

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজারে ৫ শতাধিক গাছের চারা রোপন করেছে ছাত্রলীগ।

রবিবার সকাল থেকে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনার ও সড়কের আশপাশে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৃক্ষরোপণ কর্মসূচী সফল করেন। এসময় স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেয়।

এতে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সহ-সম্পাদক আজহার উদ্দিন রুহুল, ওবাইদুল হক, কামরুল হাসান, সদস্য সাইদ হোসাইন কাদেরী, ছাত্রলীগ নেতা শেফায়েতুল হক তুহিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জামশেদ উদ্দিন, উপ-ধর্ম সম্পাদক মো. রাশেল, কক্সবাজার শহর ছাত্রলীগের ২নং ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন, ১২নং ওয়ার্ডের সভাপতি এখলাস উদ্দিন, শহর ছাত্রলীগ নেতা ইফতিয়ার রানা, রাফসান রশীদ আরজু, আসিফুল করিম, আব্দুল শুক্কুরসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন জানান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নির্দেশে আমি উদ্যোগ নেই।

দেশের গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বনজ, ফলজ ও ওষুধী গাছ রোপন করেছি। সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার শহরের শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে ৫ শতাধিক গাছ লাগানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।