১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আলীকদমে পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক

বান্দরবানের আলীকদম থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি এলজিসহ ৩ সন্ত্রাসী আটক হয়েছে। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে এসআই খাইরুল ওয়ারা রবিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

রবিবার রাতে পুলিশের প্রেসবিজ্ঞতে জাননো হয়, উপজেলার আলোঝিরি এলাকার চন্দ্রমনি পাড়ার বাশিয়া ত্রিপুরার বাড়িতে পুলিশ ভোররাতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে ১টি দেশীয় তৈরি এলজি, ৩টি এসএমজি সদৃশ্য কাঠের তৈরি ডামি (নকল) বন্দুক পাওয়া যায়।

অস্ত্র রাখার অভিযোগে এ সময় তিনব্যক্তিকে আটক করা হয়। তারা হলেন থানচি উপজেলার বিলরাং পাড়ার পাড়ার বাশিয়া ত্রিপুরার পুত্র কেতং ত্রিপুরা (৪১), আলীকদম উপজেলার থিংকু পাড়ার চারগেয় ত্রিপুরার পুত্র ক্যমং ত্রিপুরা (৪৮) ও প্রভাত পাড়ার মৃত চন্দ্রহা ত্রিপুরার পুত্র ছবিরাম ত্রিপুরা (২৫)।

রবিবার রাতে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, আটককৃত তিনব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।