৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানীকে ইন্টার কক্স স্পোর্টস ক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

গত শুক্রবার মধ্যম নুনিয়াছড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন গত দুইবারের সভাপতি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী। তিনি পর পর তিনবার সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের প্রধান উপদেষ্টাকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ইন্টার কক্স স্পোর্টস ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইন্টার কক্স স্পোর্টস ক্লাবের সভাপতি মোবারক হোসেন বাবুল, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মিজানুর রহমান বাহাদুর, সাবেক সভাপতি জিয়া উদ্দিন, সহ-সভাপতি যথাক্রমে আবদুল জব্বার, রিয়াদ মোর্শেদ, মনিরুল হক, আকতার কামাল লিটন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মীর মোশারফ বাপ্পী, ছালামত উল্লাহ পিয়ারু, আহমুদুর রহমান টিপু, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, রনি, কায়সার, শিবু ও রাশেদ। শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী একজন বিচক্ষণ ও সৎ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন দক্ষ সংগঠক। তার বলিষ্ঠ নেতৃত্বে মধ্যম নুনিয়াছড়া জামে মসজিদ ও সমাজ পরিচালনা কমিটি আগের তুলনায় সমাজ উন্নয়নে নিরলস ভূমিকা পালন করবে। সেই সাথে আরো মজবুত হবে সাংগঠনিক কার্যক্রম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।