মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

আর্ন্তজাতিক নারী দিবসের কর্মসূচীতে এমপি জাফর আলম

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়ায় পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৩। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন নারী উদ্যোক্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে বের করা হয় শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফসহ বিভিন্ন নারী উদ্যোক্তাগণ।

শেয়ার করুন