মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

আর্জেন্টিনা মেসির ওপর নির্ভর নয় :‌ বাউজা

শেয়ার করুন

আর্জেন্টিনা আর মেসি— বরাবরই সমার্থক। অনুরাগীদের কাছে। আসমানি–সাদা জার্সিতে চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলের আশা জিইয়ে রাখলেন মেসি, শুক্রবার ভোরে। হোক না পেনাল্টি থেকে পাওয়া গোল। তবু তার পা ছুঁয়ে বল জ্বালে ঢুকতেই পাগলাপারা হয়ে গিয়েছিল গ্যালারি।
স্বস্তির জয় পাওয়ার পর, সংবাদ সম্মেলনে এসে কোচ বাউজা কিন্তু জানিয়ে গেলেন অন্য কথা। আর্জেন্টিনা কোচের কথায়, ‘‌আর্জেন্টিনা কিন্তু পুরোপুরি মেসি নির্ভর নয়। আমি সে কথা মানছিও না। হ্যাঁ, ও আজও বেশ ভালো খেলেছে। দলকে জিতিয়েছে। তবে এটা সময় দলের উন্নতি করার। নিজেদের ছাপিয়ে যাওয়ার।’‌
এই ম্যাচে দলের পারফরমেন্স নিয়ে কী বলবেন?‌ বাউজার কথায়, ‘‌দল জিতেছে। খুব খুশি। যেমনটা ভেবেছিলাম, তেমনই খেলেছে। চিলির মতো ‌কঠিন দলের বিরুদ্ধে আমরা যেভাবে খেলেছি, তাতে কেউই বলতে পারবে না, আমরা খারাপ খেলেছি।’‌

শেয়ার করুন