৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আর্জেন্টিনার কোচ হতে যাচ্ছেন সাম্পাওলি

এএফএ সভাপতি ক্লাওদিও তাপিয়া জানান, গত এপ্রিলে বরখাস্ত হওয়া এদগার্দো বাউসার দায়িত্ব নিতে আজেন্টাইন কোচ সাম্পাওলিকে প্রস্তাব দেওয়া হবে।

চিলির সাবেক কোচ সাম্পাওলির নাম শোনা যাচ্ছিল বাউসার বরখাস্ত হওয়ার পর থেকেই। রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচে মাত্র তিনটিতে আর্জেন্টিনা জিতে বাউসার কোচিংয়ে। বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছে পঞ্চম স্থানে থাকা দেশটি।

মৌসুমের শুরুতে সেভিয়ায় যোগ দেওয়া ৫৭ বছর বয়সী সাম্পাওলির ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ২০১৮ পর্যন্ত।

তাপিয়া ইএসপিএনকে বলেন, “আমি নিশ্চিত করতে পারি যে তিনি একমাত্র প্রার্থী। কিন্তু আমরা সেভিয়াকেও সম্মান করছি কারণ তিনি এখনও সেখানে কাজ করছেন। এখন তার সেভিয়া ছাড়া নিয়ে আমরা আলোচনা শুরু করবো।”

লা লিগায় চতুর্থ স্থানে থাকা সেভিয়া চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।