মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

আমেরিকায় আহমদ সাদ চৌধুরীর সফলতা

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সাবেক পার্লামেন্ট সদস্য, প্রখ্যাত আইনজীবী, ইসলামি ব্যক্তিত্ব ও জমিদার মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরীর নাতি আহমদ সাদ চৌধুরী আমেরিকার নিউইয়র্ক সিটির প্রথম শ্রেণীর উচ্চ বিদ্যালয় ‘স্টুয়েভাসেন্ট হাই স্কুল’ থেকে অ্যাডভান্সড রিজেন্টস ডিপ্লোমাসহ চমৎকার ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে।

এতে করে সাদ আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে (এনওয়াইইউ)
ভর্তির সুযোগ লাভ করেছে।
সাদ কম্পিউটার সায়েন্সে পূর্ণ স্কলারশিপ নিয়ে এনওয়াইউ ট্যান্ডন স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে যোগ দেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আহমদ সাদ চৌধুরী কক্সবাজারের প্রাক্তন সংসদ সদস্য এবং প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, ইসলামিক স্কলার ও কক্সবাজারের অন্যতম জমিদার এড. ফিরোজ আহমদ চৌধুরীর নাতী।
এছাড়াও সাদ বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র, ‘এড. ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান’ আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

সাদের এই ফলাফলে সাদের পিতা-মাতা অত্যন্ত খুশি। তারা সাদের উজ্বল ভবিষ্যতের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন। পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও দেশবাসীর কাছে সাদের উত্তর উত্তর সফলতার জন্য দোয়া কামনা করেছেন, আহমদ সাদ চৌধুরীর পিতা- আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী ও মাতা- শাহরিন ফাতিমা (মাসুমা)।

শেয়ার করুন