১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

আমেরিকাকে সেন্টমার্টিন বিক্রি করে বিএনপির ক্ষমতায় যাওয়ার আশা পূরণ হবে না- এমপি জাফর

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের দখলেই থাকবে রাজপথ। কারণ এই সময়ের মধ্যে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতচক্র অতীতের মতো রাজপথে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির মাধ্যমে পেট্রোল বোমা মেরে জনগণকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করবে। এজন্য সেই সাম্প্রদায়িক অপশক্তিতে রাজপথে কঠোরভাবে মোকাবেলা করা হবে।

এমপি জাফর আলম বলেন, বাংলাদেশের সেন্টমার্টিনে ঘাঁটি করতে আমেরিকা চেষ্টা করছে। ইতোমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জবাব দিয়েছেন, এই দেশের এক ইঞ্চি ভূমিও বাইরের কোন রাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া হবে না।
এমপি জাফর আলম বলেন, বিএনপি মনে করছে- আমেরিকাই তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে এবং ক্ষমতায় বসেই কক্সবাজারের সেন্টমার্টিন আমেরিকাকে লিখে দেবে। তবে বিএনপির সেই আশা কোনদিন পূরণ হবে না।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম উপরোক্ত কথা বলেন।

২২ জুন বৃহস্পতিবার বিকেলে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই দলের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী। এতে সঞ্চালনা করেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন হানু। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বিশিষ্ট ঠিকাদার আবদুল হাকিম, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ হায়দার আলী, যুবলীগ নেতা মো. অহিদসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।