মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

আমিরাবাদ ৭,৮,৯নং ওয়ার্ডে আইন শৃঙ্খলা সুরক্ষা কমিটির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্টিত

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে আইন শৃঙ্খলা সুরক্ষা কমিটির উদ্যোগে ১ মার্চ সকাল আনুমানিক ১১টায় সুখছড়ি মৌলভী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এলাকার জনসাধারণের সাথে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।অনুষ্টানে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির ২নং প্যানেলে চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার এস.এম ইউনুছ, ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আবদুল খালেক,৯নং ওয়ার্ড মেম্বার বাবু মৃণাল কান্তি মিলন মেম্বার,ইউপির ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মিসেস রেহেনা আক্তার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন,মৌলভী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস প্রীতিকা দাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।অনুষ্টানে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বলেন,এলাকার আইন শৃঙ্কলার উন্নয়নে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।এলাকার চুরি,মাদক ও ইয়াবা বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে এলাকার জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ।তিনি আরো বলেন,পুলিশের পাশাপাশি এলাকায় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পাহাদার ব্যবস্হা করে এলাকার আইন শৃঙ্কলার উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবেন।

শেয়ার করুন