মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

আমিরাবাদ দায়েমিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দায়েমিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা ২৩মার্চ রাত আনুমানিক সাড়ে ৭টায় সুফিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।অনুষ্টিত খেলায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া মাটি ও মানুষের প্রিয়জন,লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)।বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব এম খালেদ সাইফুর সভাপতিত্বে ক্রেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সফল সভাপতি, লায়লা-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান, তরুণ শিল্পপতি ও দানবীর শাহাব উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন খাঁজা ডেকোরেশন এর স্বত্বাধিকারী বিশিষ্ট যুবলীগ নেতা আমিনুল হক মামুন।গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার সুযোগ্য উপ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী,উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক ছাত্র সমাজের অহংকার তৌহিদুল হাসান,মোরশেদুল আলম নিবিল,স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌহিদুল ইসলাম।বিশিষ্ট ধারাভাষ্যকার শিহাব উদ্দিন ও জিয়া উদ্দিন জিয়ার যৌথ সঞ্চালনায় খেলায় আরো অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাংবাদিক রায়হান সিকদার,সাংবাদিক কামরুল ইসলাম,মোহাম্মদ এরশাদ হোসেনসহ আরো অনেকেই। অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) বলেন,খেলা মানুষের মনকে আনন্দ দেয়।এলাকার যুব ও ছাত্র সমাজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে।শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই বলেও তিনি জানান।

শেয়ার করুন