২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আমিরাবাদ টংকাবতী খালে সাঁকো উদ্বোধন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান ও ঘোনাপাড়া সংলগ্ন টংকাবর্তী খালে এলাকাবাসীর সহযোগিতায় একটি সাঁকো নির্মান করা হয়েছে। এলাকার স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে ১৪এপ্রিল বিকেল আনুমানিক ৫টায় সাঁকো উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী। আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো: ইউসুফ, অধ্যাপক মো: রফিক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ফিরোজ কোম্পানী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মো: মামুন, মো: ওসমান, মোরশেদ আলম ও আজিজুল হক। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন। প্রধান অতিথি ও বক্তারা বলেন, যে কোন কাজের সফলতা বয়ে আনতে সরকারের সহযোগিতার পাশাপাশি জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতার একান্ত প্রয়োজন। সরকার যেখানে এধরনের সহযোগিতা পায় ওই খানে যে কোন সমস্য সামাধানে সফলতা বয়ে আনতে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা সার্থক হয়। কাজেই টংকাবতী খাল পারাপারে এ সমস্যা স্থায়ী ভাবে দূরীকরণের জন্য সরকারের সাহায্যের পাশাপশি স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত আবশ্যক। তাই জনগণকে ঐক্যবদ্ধ ভাবে এ সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।