মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আমিরাবাদ ইউপির অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির পক্ষ থেকে ৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২ টায় ইউপির হল রুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে। অনুষ্টানের প্রধান অতিথি স্হানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি রাষ্টীয় কাজে ব্যস্ত থাকার কারণে আসতে না পারায় তার অনুপস্থিতে বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয় মানুষ, লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। অনুষ্টানে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত),লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের পরিচালক,এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির ২ নং প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড মেম্বার এসএম ইউনুছ,ইউপি সদস্যরা যথাক্রমে মোহাম্মদ ইউসুফ, আতাউর রহমান চৌধুরী বাবুল, আবদুল খালেকে,মাওলানা আজিজুল হক, বাবু মিলন কান্তি মিলন মেম্বার,মোহাম্মদ অাইয়ুব,মাষ্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা সদস্য রেহেনা আক্তার,আরজু আক্তার,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ সোলেমান সহ আরো অনেকেই। এছাড়াও বিতরণ অনুষ্টান শেষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিটি কার্ডও বিতরণ করেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।

শেয়ার করুন