২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আমিরাবাদে মসজিদ ও মাদ্রাসায় সোলার বিতরণ করলেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌঃ

রায়হান সিকদার,(লোহাগাড়া): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ, জননন্দিত নেতা প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬-১৭ অর্থ বছরের টিআর/কাবিখা সাধারণ (ইউপি) বরাদ্দ হইতে ১ম পর্যায়ে ১৮সেপ্টেম্বর সকালে আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার মসজিদ ও মাদ্রাসায় সোলার বিতরণ করা হয়েছে।বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)রফিকুল ইসলাম চৌধুরী।অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির সেক্রেটারী বাবু নিউটন চক্রবর্তী,ইউপির ৭নং ওয়ার্ড সদস্য এসএম ইউনুছ,৯নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার, সমাজসেবক বাবু মৃণাল কান্তি মিলন,৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ,৩নং ওয়ার্ড ইউপি সদস্য মাষ্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,মহিলা সদস্য আরজু আকতার
প্রধান অতিথি আমিরাবাদ ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী বলেন,জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার।মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বিধবা ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,গর্ভবতী ভাতাসহ বিভিন্ন ধরণের ভাতা প্রদান করছেন।এবং এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সোলার বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।