২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আমিরাবাদে নৌকার প্রচার কেন্দ্রে আগুন দেওয়ায় মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ৪নং ওয়ার্ড এবং সুখছড়ি কালীবাড়ী ৮নং ওয়ার্ড এলাকায় জামায়াত- শিবির কর্তৃক নৌকার নির্বাচনী জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ২৭ ডিসেম্বর সকালে পৃথক পৃথকভাবে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্টিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক,সাবেক ছাত্রনেতা এমএস মামুন,দক্ষিণ জেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা নুরুল আলম জিকু, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ,উপজেলা আওয়ামী যুবলীগের প্রভাবশালী সদস্য মুহাম্মদ বাদশা খালেদ, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুন্নবী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তরুণ আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, যুবলীগ নেতা মুহাম্মদ হারুনুর রশিদ,মুহাম্মদ ইসমাঈল চৌধুরী,দক্ষিণ জেলা তাঁতীলীগ নেতা মুহাম্মদ আলীম উদ্দিন প্রকাশ গুরা মিয়া, জুনাইদুল হক, দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা নাহিয়ান মোরশেদসহ আরো অনেকেই। সমাবেশে নৌকার প্রচার কেন্দ্রে আগুন দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপস্হিত সকল নেতৃবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।